শিগগিরই ফেসবুকে যোগ হচ্ছে রিয়াল টাইম ফটো এডিটিং অ্যাপ ‘মাস্কারেড’। এই অ্যাপ চলতি বছরই ফেসবুকের অধিগ্রহণ তালিকায় যুক্ত হচ্ছে। সূত্র- পিসি টেক ম্যাগ।
মুখাবয়ব অদলবদলের এই অ্যাপ ফেসবুকে যুক্ত হলে এর মাধ্যমে আরও আকর্ষণীয় করে প্রোফাইল ফটো এডিট করার সেবা পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ ব্যবহারকারীরা নিজের চোখমুখ প্রিয় কোনো তারকা বা কার্টুনের চোখমুখের আদলে এডিট করতে পারবেন। এবং কাজটা কোনো ফেসবুক বন্ধুর সঙ্গে চ্যাট করার সময়ে অনলাইনেই করা যাবে।
অ্যাপটি খুবই জনপ্রিয় হবে, এমনই আশা ফেসবুক কর্তৃপক্ষের।
২০১৩ সালে ফেসবুক এই অ্যাপটি কিনতে চেয়েছিল, কিন্তু স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতায় সেই সময়ে ‘মাস্কারেড’কে গ্রহণ করতে পারেনি ফেসবুক। প্রায় তিন বছর পরে অবশেষে এই চ্যাট-অ্যাপকে চড়া দামেই কিনে নিয়েছে ফেসবুক।
‘মাস্কারেড’ ফোটো বা ভিডিও এডিটিং, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ফিচারের দিক থেকে স্ন্যাপচ্যাটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এই অ্যাপ্লিকেশনটির। এর মাধ্যমে ফেস-এডিটিং, মাস্ক, ক্রিয়েটিভ টুল ইত্যাদির সুবিধা পাওয়া যাবে।
