বিকাশমান স্মার্টফোন বাজারে প্রতিনিধিত্বশীল অবস্থানে পৌঁছাতে আকর্ষণীয় কনফিগারেশনের ফোন এনে থাকে অপ্পো। কম দামী এই সব ডিভাইসের মাধ্যমে এরই মধ্যে বেশ পরিচিতিও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এবার টি২০ বিশ্বকাপ উপলক্ষে ‘এফ১ আইসিসি ডব্লিউটি২০’ নামে স্বল্প সংখ্যক স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক অপ্পো। বিশ্বকাপ ‘টি২০ ২০১৬’ এর অফিশিয়াল স্পন্সর এই প্রতিষ্ঠান। আর সে কারণেই নতুন ডিভাইসটি উন্মোচন করেছে সংশ্লিষ্টরা।
ভারতে বাজারের জন্য সোনালী রঙের এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৯৯৫ টাকা।
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ১২৮০x৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে আবার জুড়ে দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪ প্রটেকশন।
এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর, ৩ জিবি, ১৬ জিবি বিল্টইন মেমোরি, মাইক্রোএসডি কার্ড ১২৮ জিবি পর্যন্ত মেমরি বাড়ানোর সুবিধা রয়েছে।
অপ্পোর নিজস্ব ইউজার ইন্টারফেসের এই ফোনে রয়েছে এলইডি ফ্লাশগানের ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
২৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ার ব্যাটারির ডিভাইসটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করবে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আইসিসি বিশ্বকাপ টি২০-এর লোগো রয়েছে। ‘গ্র্যাব এ সিক্স’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গ্যালারিতে উপস্থিত দর্শক প্রতিযোগিতাটির আওতায় সিক্স হওয়া বল ধরতে ক্যাচ করতে পারলে একটি এফ১ আইসিসি ডব্লিউটি২০ স্মার্টফোন জিতবেন।
