আসুসের মিনি পোর্টেবল প্রোজেক্টর বাজারে

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১১:১৯
দেশের বাজারে ‘আসুস’ ব্র্যান্ডের পোর্টেবল প্রোজেক্টর নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড। ৩০,০০০ ঘণ্টা পর্যন্ত সর্বোচ্চ লাইট সোর্স লাইফ নিয়ে তৈরি হয়েছে এই প্রোজেক্টর।
 
এটি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়, ডাস্ট রেজিস্ট্যান্স সমৃদ্ধ। এতে আরও রয়েছে বিল্ট-ইন ব্যাটারি, যা ৩ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে।
 
প্রতিটি আসুস প্রোজেক্টরে আছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা।