‘কাস্টমস কর্তৃপক্ষ আমার পুরনো গিটার বিকৃত করেছে’

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১১:৪৬
 
‘সামার অব ৬৯’ ব্রায়ান অ্যাডামসের জীবনের জন্য সেরা দিনগুলো হলেও ২০১৬ সালের বসন্ত মাস বোধহয় সুখের নয়। কেননা, মিসরের রাজধানী কায়রোর বিমানবন্দরে তার গিটারে নাকি ‘বিকৃত’ করেছে  কাস্টমস কর্তৃপক্ষ।
 
কানাডিয়ান এই গায়ক এনবিসি নিউজকে বলেছেন, তার দামি পুরনো গিটার বিকৃত করেছে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
 
IMG0
 
বিমানবন্দর কাস্টমসের পরিচালক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই অভিযোগ মিথ্যা।
 
অ্যাডামস বলেছেন, বিমানবন্দরে প্রথমে উপকরণগুলোর ছাড় পাওয়ার ক্ষেত্রে ঝামেলা হচ্ছিল। শেষ পর্যন্ত বাদ্যযন্ত্রগুলো পেলেও গিটারে সবুজ রঙের আঁঁকিবুকি দেখতে পাই।
 
ইনস্টাগ্রামে ১৯৫৭ মার্টিন ডি-১৮ গিটারের ছবিটি প্রকাশ করেছেন ব্রায়ান অ্যাডামস। গিটারটির দাম কয়েক হাজার ডলার।
 
IMG1
 
অ্যাডামস বলেছেন, সমস্যা হলোগিটারটি ১৯৫৭ সালের। এটির বাইরের দিকটা অনেক ভঙ্গুর। আমার সব গানের যন্ত্রে লেখা ছিল।
 
এটাই প্রথম ঘটনা নয়। ২০১৫ সালে তিনি তার টুইটার অ্যাকাউন্টে অভিযোগ করেন, এয়ার কানাডা তার গিটারে সিরিয়াল নম্বর লিখেছিল।