‘সাজন’ বা ‘চল মেরে ভাই’ মুভির মতো বাস্তবেও সঞ্জয় দত্ত এবং সালমান খান ভালো বন্ধু। তবে সম্প্রতি তাদের সেই বন্ধুত্বে ফাটল ধরেছে! আর তার কারণ রণবীর কাপুর! সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
সঞ্জয় জেল থেকে মুক্তি পেলেই পার্টি করবেন বলে ঘোষণা দেন সালমান। কিন্তু পার্টি দেয়া দূরে থাক, সঞ্জু বাবা জেল থেকে ছাড়া পাওয়ার এতোদিন পার হয়ে গেলেও তাকে এক নজর দেখতে পর্যন্ত যাননি সল্লু ভাই!
সূত্রের খবরে প্রকাশ, সালমান চান না, সঞ্জয়ের জীবন নিয়ে তৈরি মুভিতে রণবীর কাপুর থাকুন। রণবীরের উপর সালমানের রাগ বহু পুরনো। রণবীরের ‘অপরাধ’ তিনি ‘ভাইজান’র এক সময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফের সাথে প্রেম করেছেন। রণবীরকে সঞ্জয়ের জীবন নিয়ে তৈরি মুভিতে সালমানের না চাওয়ার কারণ এটাই। আর তার এই বাসনা জেনেও কিছু না বলায় সঞ্জয়ের উপর ক্ষেপেছেন তিনি।
