ভাঙ্গায় গরু ভর্তি পিকাপসহ আটক ৩

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৫:০৫
ফরিদপরের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ বিশ্বরোড মোড় থেকে দুটি গরু ভর্তি পিকাপসহ তিনজনকে আটক করেছে। এরা হলেন, আমান সেক (২০), কাইয়ুম মুন্সি(২২) ও সাদেক আলী। সকলের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায়।
 
হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেইন সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুরুগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’