চট্টগ্রামের বাঁশখালীতে অস্ত্র ও গুলিসহ মো. রিপন (২৭) নামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে উপজেলার পূর্ব চাম্বলের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় রিপন ওই এলাকার মৌলভী মো. জাহাঙ্গীরের ছেলে।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর শীলপাড়ায় হামলা চালিয়ে দয়ালহরি শীল নামে এক বৃদ্ধকে হত্যা, বাঁশখালী থানায় হামলা ও আদালতে অগ্নিসংযোগসহ নাশকতার আটটি মামলা আছে রিপনের বিরুদ্ধে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করা হয়। রিপনের কাছ থেকে একটি দেশি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
