'মানব পাচার রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে'

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:২১
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'মানব পাচার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবারসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।' 
 
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'শিশু পাচার প্রতিরোধে কমিউনিটিকে শক্তিশালীকরন এবং নেটওয়াকিং প্রকল্প' এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
 
পাচারের শিকার নারী ও শিশুর সুরক্ষার বিষয়কে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'সরকারের পাশাপাশি নারী ও শিশুর অভিভাবকরা সচেতন না হলে পাচার বন্ধ করা যাবে না।'
 
মানব পাচাররোধে প্রিভেনশন ও প্রোটেকশন জরুরী উল্লেখ করে চুমকি বলেন, 'নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন সেন্টারের ১০৯২১ নম্বরে কল করলে নির্যাতিত নারী ও শিশু প্রতিকার পেতে পারে। এই বিষয়ে সকলকে অবহিত করতে হবে।'
 
পার্শবর্তী ৮ টি দেশের সংশ্লিষ্টদের নিয়ে দেশগুলোর সঙ্গে পাচার প্রতিরোধে কাজ করছে। নেটওয়াকিং ও মনিটরিং বৃদ্ধি করলে পাচার বন্ধ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।