ধর্মশালায় বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচে আয়ারল্যান্ডকে ৬০ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো ৬ ওভারের রবিবার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক পোটারফিল্ড। কিন্তু তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে ওভারপ্রতি ৯.৮৩ রান গড়ে এই সংগ্রহ করে ডাচরা।
তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ডাচরা। দলীয় ১০ রানেই তারা হারায় ওপেনার কুপারকে। ব্যক্তিগত খাতে কোনো রান যোগ না করেই ডকরেলের বলে বিদায় নিতে হয় তাকে। একই ওভারে আবারও ডাচরা হারায় নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভান ডার মারউইকে। এবার মুরতাগের হাতে ক্যাচ আউট হওয়ার আগে ২ রান করেন তিনি।
কিন্তু এরপরই চলতে থাকে মাইবার্গের ব্যাটিং তাণ্ডব। পাঁচ বাউন্ডারিতে ১৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। ৯ বলে এক ছক্কায় তাকে সঙ্গ দেন অধিনায়ক পিটার বোরেন।
