তামিমের অর্ধশতকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:৩৬
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে তামিম তাণ্ডব চলছেই। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের পর বৃষ্টিবিঘ্নিত আয়ারল্যান্ড ম্যাচেও ঝড়ো ৪৭। এবার ওমানের  বিপক্ষেও অর্ধশতক হাকালেন বাংলাদেশের এই হার্ডহিটার।
 
রবিবার টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য  ব্যাটিং করতে থাকেন সতর্কভাবে। দলীয় ৪২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য। ব্যক্তিগত ১২ রানে লালচেতার বলে বোল্ড আউট হন তিনি।
 
প্রথম ৫ ওভার শেষ হয়ে গেলেও মাত্র তিনটি বাউন্ডারি আসে দুই ওপেনারের ব্যাট থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই স্বরুপে ফিরতে শুরু করেন তামিম।  ৭টি চার ও একটি ছক্কায় অর্ধশতক তুলে নেন এই ব্যাটসম্যান।
 
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১২ ওভারে  ৮৬।