২০১৫ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার জন্য সুপারিশ করেছে পূবালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গেল হিসাব বছরে পূবালী ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৪ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৪৮ পয়সা। শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ছিল ২ টাকা ৮৭ পয়সা।
আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজধানীর দিলকুশায় পূবালী ব্যাংক মিলনায়তনে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।
