৪ টেরাবাইটের হার্ডড্রাইভ বাজারে

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:১৫
ওয়েস্টার্ন ডিজিটাল ব্রান্ডের ৪ টেরাবাইট পার্পল হার্ডড্রাইভ বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
 
৬৪ মেগাবাইট ক্যাশ মেমোরির হার্ডড্রাইভটি কিনলে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এর জন্য দাম পড়বে ১৫ হাজার টাকা।
 
এই হার্ডড্রাইভ সারভেইলেন্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই হার্ডড্রাইভটি যে কোনো সিকিউরিটি সিস্টেমের ডিভিআর এবং এনভিআরের কাজে বিশেষ মাত্রা যোগ করে।
 
এই হার্ডড্রাইভটির ডাটা রিড ক্যাপাসিটি সাধারণ ডেস্কটপ হার্ডড্রাইভ এর তুলনায় প্রায় ছয় গুণ বেশি এবং রাইটিং ক্যাপাসিটি প্রায় দ্বিগুণ।