বলিভিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।
বলিভিয়ার বিমান চলাচল পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, কালো ও কমলা রঙের সেসনা ২০৬ বিমানটি বাজারে বিধ্বস্ত হলে পাইলটসহ আরোহী চারজন এবং মাটিতে থাকা তিনজন মারা যান। হতাহতদের সবাই ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা।
