জ্লাতান ইব্রাহিমোভিচের চার গোলে রোববার টেবিলের তলানিতে থাকা ট্রয়েসের বিপক্ষে ৯-০ গোলে বিশাল ব্যবধানে জয়ী হয়ে আট ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থবারের মত ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে প্যারিস সেন্ট-জার্মেই।
ইব্রার চার গোল ছাড়াও ফরোয়ার্ড এডিনসন কাভানি দুটি ও হাভিয়ার পাস্তোর ও আদ্রিয়েন রাবোয়িট একটি করে গোল করেছেন। বাকি গোলটি হয়েছে আত্মঘাতি। গত মাসে লিওঁর কাছে পরাজিত ম্যাচটি এবারের মৌসুমে পিএসজির একমাত্র হার। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর থেকে বর্তমানে তাদের পয়েন্টের ব্যবধান ২৫। গত কয়েক বছরে পিএসজিকে ঘরোয়া কোন আসরে কোন দল হারাতে পারেনি। ঘরোয়া ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে এখন প্যারিসের চ্যাম্পিয়ন দলটি।
