হলিউডের অভিনেত্রী হিসেবেই তাকে চেনেন সবাই। তবে বলিউডের জন্য তার গর্বের শেষ নেই। আর এই গর্ববোধের কারণ, বলিউড তারকাদের হলিউড গমন।
এক সাক্ষাতকারে এই কথা বলেছেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ এর মাধ্যমে লাইমলাইটে আসা ফ্রিদা পিন্টো। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
সম্প্রতি প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোন হলিউডে পা রেখেছেন। এতে মহাখুশি ফ্রিদা।
ভার ভাষায়, ‘ভারতের অনেকেই কাজ করছেন হলিউডে। আর বিশ্বদরবারে ভারতের এই যোগদানে আমি গর্বিত। আমি চাই, ভারতের আরও অভিনেতা-অভিনেত্রীরা কাজ করুন হলিউডে।’
ফ্রিদা আরও জানিয়েছেন, বলিউডের নায়ক-নায়িকারা হলিউডের ছবিতে কোনো ছোট চরিত্রে কাজ করলেই দর্শকের খারাপ লাগে। এটা ঠিক নয়। ছোট থেকেই তো বড় হওয়ার পথে যাওয়া যায়!
তিনি নিজেও অনেক ছবিতেই কম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন বলেও জানান ফ্রিদা।
ফ্রিদার মতে, দু’টো ফিল্ম ইন্ডাস্ট্রিকে আলাদা করে না দেখাই ভাল।
