গাজীপুরে জামিন পেলেন মাহফুজ আনাম

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৩:২৪
মানহানির একটি মামলায় গাজীপুরে আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
 
সোমবার মুখ্য বিচারিক হাকিম আদালত-২ এর বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।
 
আদালত পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল হক জানান, সকাল ১১টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালত-২-এ মাহফুজ আনাম হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত ১০ হাজার টাকার বন্ডে তার আবেদন মঞ্জুর করে।
 
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ এ পাঁচ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন গাজীপুর জজ আদালতের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান।