অন্য যে কাউকে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রাখেন আমির খান। কিন্তু নিজের কাছে ওয়াদা করে সেই ওয়াদা রাখতে পারেন না মিস্টার পারফেকশনিস্ট! আর সেই প্রতিশ্রুতি হল সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া। সূত্র- দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস।
৫১ বছরে পা দিতে যাচ্ছেন আমির। এ নিয়ে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন তার পরিজনরা। এসব পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে ‘পিকে’র ভাই ফায়সাল খান জানিয়েছেন, আমির প্রত্যক জন্মদিন এলে ওয়াদা করেন, আর সিগারেট হাতে নেবেন না। কিন্তু কখনোই তা রাখতে পারেন না তিনি।
ফায়সাল জানিয়েছেন, প্রতি বছরই জন্মদিনে দাদার সঙ্গে দেখা করেন তিনি। এরপর দু’জনে মিলে কেক কাটেন, একসঙ্গে ডিনারও করেন।
পাশাপাশি একটা সারপ্রাইজ গিফটও দেন ফায়সাল। একবার যেমন ‘চন্নে কা হালুয়া’ বানিয়েছিলেন তিনি। আর একবার সারপ্রাইজ গিফট দিয়েছিলেন ‘মঙ্গল পান্ডে’ ছবির সেটে। সিনেমার শুটিংয়ে তখন আমির পঞ্চগনিতে। তার মধ্যেই পড়েছে জন্মদিন। কিছু না বলেই সেখানে পৌঁছে যান ফায়সাল। সঙ্গে উপহার, ঘুড়ি! সেই ঘুড়ি দেখে আমির কী খুশি! তার কারণ, ছোটবেলা থেকেই ঘুড়ি ওড়াতে ভালবাসেন ‘থ্রি ইডিয়টস’ তারকা।
ফায়সালের স্মৃতিচারণায় উঠে এসেছে আমিরের ছোটবেলার কথা। তিনি জানিয়েছেন, আমির খুব পেটুক। তার সবচেয়ে পছন্দের খাবার শিক কাবাব। ছোটবেলায় দিদিমার রান্না করা শিক কাবাব গপাগপ গিলতেন আমির।
