যুক্তরাজ্যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে দুদকের দেয়া নোটিশ বাতিল করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
২০১২ সালের ৪ জুলাই মানি লন্ডারিংয়ের মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য ব্যারস্টিার মওদুদকে নোটিশ দেয় দুদক। দুর্নীতি দমন কমিশনের ১৯ ও ২০ ধারা অনুযায়ী এই নোটিশ দেয়া হয়েছিল।
এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন মওদুদ আহমেদ। রিটের পরিপ্রেক্ষিতে ঐ বছরের ৮ জুলাই নোটিশ কেন বাতলি করা হবে না, তা জানতে রুল জারি করে হাইকোর্ট। দীর্ঘ সাড়ে তিন বছর পর ঐ রুলের উপর চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট নোটিশটি বাতিল করে দেয়।
আবেদনকারীর পক্ষে মওদুদ আহমেদ নিজেই ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানি করেন।
