কবি রফিক আজাদ স্মারক ডাকটিকেট উন্মোচন

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৫:০৫
 
বাংলা সাহিত্যের কবি রফিক আজাদের মৃত্যুতে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ডাকটিকেট উন্মোচন করেন।
 
স্মারক ডাকটিকেট উন্মোচনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘রফিক আজাদ বাংলাদেশের খ্যাতিমান কবি ছিলেন। বাংলা সাহিত্যে তার বিশাল ভূমিকা ছিল। তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
 
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্মারক ডাকটিকেট উন্মোচনের খবর সাংবাদিকদের জানান।