নাগরপুরে ৫৮টি মোটরসাইকেল জব্দ

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২১:১০
আসন্ন ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিভিন্ন মোড়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৮টি মোটরসাইকেল জব্দ করেছে।
 
থানা অফিসার ইনচার্জ জানান, আগামী ২৩ মার্চ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মোবাইল কোর্ট বসিয়ে ৫৮টি  মোটরসাইকেল জব্দ করে বিভিন্ন মামলা দিয়ে থানায় রাখা হয়েছে।