আরও দুটি সেবা বন্ধ করছে ইয়াহু

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ০৯:৪৯
বেশ কয়েক বছর ধরেই সার্চ ইঞ্জিন ইয়াহুর আর্থিক অবস্থার অবনতি ঘটছে। আর তাই একের পর এক বিভিন্ন সেবা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে এবার আরও কয়েকটি সেবা বন্ধ করছে ইয়াহু।
 
টাম্বলারে প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবার বন্ধ হচ্ছে ইয়াহু গেমস এবং লাইভ টেক্সট।
 
ব্লগ পোস্টটিতে আরও বলা হয়েছে, এর ফলে এখন থেকে ইয়াহুর মেইল, টাম্বলার, সার্চ, নিউজ, স্পোর্টস, ফিন্যান্স ও লাইফস্টাইল সেবাই শুধু চালু থাকছে।