সহসাই অনুষ্ঠিত হচ্ছে না টাঙ্গাইল ৪ আসনের উপ-নির্বাচন

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১০:৩০
টাঙ্গাইল ৪ আসনের উপ-নির্বাচন সহসাই অনুষ্ঠিত হচ্ছে না। নির্বাচনের মনোনয়ন পত্র চেয়ে কাদের সিদ্দিকীর করা রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল  মঞ্জুর করেছে আপিল বিভাগ।
 
একই সঙ্গে ৩ মে মূল আপিলের শুনানির দিন ধার্য করেছে আদালত। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ২০ মার্চ টাঙ্গাইল ৪ আসনের উপ নির্বাচনের দিন ধার্য করেছিল নির্বাচন কমিশন, সেটি স্থগিত করেছে আপিল বিভাগ।