যত দিন যাচ্ছে, আরও জটিল হচ্ছে দ্বিতীয় দফার কাহানি। একে তো সুজয় ঘোষ আর বিদ্যা বালানের মনোমালিন্য যথেষ্ট জটিল করে রেখেছিল ছবির ভবিষ্যৎ! সে সব মিটে যাওয়ার পরেও যা খবর আসছে, তার সারমর্ম হলো ‘কাহানি ২’ মোটেও সোজা পথে এগুবে না।
দ্বিতীয় দফার কাহানিতে অর্জুন রামপালকে বেছে নিয়েছেন পরিচালক সুজয় ঘোষ। শোনা যাচ্ছে, অর্জুন রামপাল ছবিতে এক বিতর্কিত চরিত্রে অভিনয় করবেন। আর তার এই চরিত্রই জটিল করে তুলবে বিদ্যা বালানের কাহানি।
তবে, কীভাবে বা কেন -এসব প্রশ্নের উত্তর দিতে নারাজ সুজয়। তার দাবি, অর্জুন অভিনীত চরিত্রের মধ্যেই লুকিয়ে আছে ছবির রহস্য; অতএব সেটা আগে থেকে ফাঁস করে দেওয়ার প্রশ্নই ওঠে না।
আরও জানা গেছে, বিদ্যা যেমন কলকাতায় ঘুরে ঘুরে শুটিং করছেন 'কাহানি ২'-এর, তেমনটাই করবেন অর্জুনও।
