অর্থ লোপাটের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের মামলা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৭:১৪
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশের অর্থ লোপাটের ঘটনায় মামলা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা পাচার প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে মতিঝিল থানায় করা এই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
 
মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক যুবায়ের বিন হুদা বাদী হয়ে এই মামলা করেন। 
 
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।