সিরিয়া ছাড়তে শুরু করেছে রুশ যুদ্ধ বিমান

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৭:৩৫
সিরিয়ার বিমান ঘাঁটি থেকে ফিরে যেতে শুরু করেছে রাশিয়ার যুদ্ধবিমানগুলো। গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া যুদ্ধ থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছিলেন।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকালে সিরিয়ার মেইমিম বিমান ঘাঁটি থেকে প্রথম বিমান বহরটি রাশিয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছে।
 
রাশিয়ার এই পদক্ষেপকে সতর্কভাবে স্বাগত জানিয়েছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার এই পকদক্ষেপের ফলে আলোচনায় বসতে আসাদের ওপর চাপ সৃষ্টি হবে বলে মনে করে তারা। সূত্র: বিবিসি