বোলিং অ্যাকশন নিয়ে আশাবাদী তাসকিন

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:০৯
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে নিজের বোলিং পরীক্ষা বেশ আশাবাদী তাসকিন। নিজের ফেসবুক পেজে এমনটাই জানালেন বাংলাদেশি পেসার।
 

ফেসবুকে বোলিং পরীক্ষাগারে থাকা অবস্থায় নিজের একটি ছবি আপলোড করে তাসকিন জানান, ‘টেস্ট সম্পন্ন হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মাঝেই ফল হাতে পাবো। ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে।
 
সোমবার দলের তাসকিনকে ছাড়াই বিশ্বকাপের সুপার টেনে খেলতে কলকাতায় পৌঁছায় বাংলাদেশ। সে সময় বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গিয়েছেন তাসকিন। দলের সঙ্গে তাই সে আসেনি। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবে তাসকিন।
 
সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাসকিনকে এই পরীক্ষা দিতে হয়। ইতিমধ্যেই চেন্নাইয়ের রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেই পরীক্ষা দিয়ে দলের সঙ্গে কলকাতায় অবস্থান করছেন আরাফাত সানি।