মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে যুব দলনেতার হামলা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:২১
সিরাজদিখানে বিএনপির মনোনিত প্রার্থীর গাড়ি বহরে যুবদল নেতা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বালুরচর ইউনিয়নের রাজনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
বিএনপি প্রার্থী আমিন উদ্দিন চৌধুরী  বলেন, ‘বিকালে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে বালুচরের  রাজনগর এলাকায়  গেলে যুবদল নেতা মোক্তার হোসেন এবং তার লোকজন  আমার উপড় হামলা করে এবং তিনটি মাইক্রোবাস ভাঙচুর করে ।’ 
 
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেবো। গত ৭ মার্চ উপজেলার বালুরচর ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী আমিনউদ্দিন চৌধুরী খাসমহল বালুরচর গ্রামে নির্বাচনী প্রচারনায় যান। এ সময় যুবদলের ইউপি সদস্য মুক্তার হোসেনের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর তর্কবিতর্কের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধেঁ যায়। এতে বিএনপি কর্মী আওলাদ হোসেনসহ চারজন আহত হন।