মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও ২৬ জন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যাচাই বাছাই এবং সুপারিশের ভিত্তিতে গতকাল ১৪ মার্চ এ গেজেট প্রকাশ করা হয়।
ইতোপূর্বে মন্ত্রণালয় ৪১ জনকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছিল।
