গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী চুমুরদী এলাকায় সঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাগর সরদার (২৫) ও নয়ন বেপারী (২৪)।
ঘটনার বিবরণে পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার সীমান্তবর্তী চুমুরদী এলাকায় বরিশাল গামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মটরসাইকেল আরোহী সাগর সরদার ও নয়ন বেপারী ঘটনাস্থলেই মারা যায়।
নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সাগর ও নয়নের বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাতাবালী গ্রামে ।
