প্রতিদিনের মতই ধানমন্ডি মঙ্গলবারও রবীন্দ্র সরোবরের এক কোণে বসে কিছু আলোকিত শিশুরা মনের খুশিতে ছবি আঁকছিল। শিখছিল বর্ণমালা। ঠিক সেই সময়েই সবাইকে অবাক করে দিয়ে, ওদের সঙ্গে বসে পড়লেন অভিনেত্রী শবনম ফারিয়া।
১৫ মার্চ মঙ্গলবার ছিল এই অভিনেত্রীর জন্মদিন। তাই নিজের জন্মদিনের প্রিয় মুহূর্তগুলো শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতেই আসেন তিনি।
সুবিধাবঞ্চিত এসব শিশুদের আলোকিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে প্রোজেক্ট আলোকিত শিশু। শিশুরা অনাহারে অযত্নে দিন কাটায় এখানে সেখানে। তারা তাদের মৌলিক অধিকার থেকে রয়েছে বঞ্চিত। শিক্ষার দৌড়গড়ায় পৌঁছাতে এই শিশুদের নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গর্ব বাংলাদেশ ফাউন্ডেশানের এই প্রজেক্টটি।
এই আলোকিত শিশুদের মাঝে জন্মদিনে বেশ আনন্দঘন সময় কাটিয়েছেন শবনম ফারিয়া। তিনি উপভোগ করেছেন তাদের গান, ছড়া, এবং দেখেছেন শিশুদের চিত্রাঙ্কন।
শিশুদের উদ্দেশ্য করে শবনম ফারিয়া বলেন তোমরা ভালোভাবে পড়াশুনা করলে একদিন অনেক বড় হতে পাররে। তাই মন দিয়ে পড়াশুনা করবা আর প্রতিদিন স্কুলে আসবে। তাহলে আমি মাঝেমাঝেই তোমাদের সাথে দেখা করতে আসবো।
IMG0
এই আলোকিত শিশুরা সমবেতভাবে তাকে জানিয়েছে জন্মদিনের শুভেচ্ছা। তারপর শবনম ফারিয়া শিশুদের মাঝে কেক ও চকলেট বিতরণের সাথে ভাগাভাগি করে নিয়েছেন জন্মদিনের সমস্ত খুশি।
তাদের সঙ্গে সময় কাটানো নিয়ে এই অভিনেত্রী বলেন, এটা আমার কাটানো সবচেয়ে ভালো কিছু সময়গুলোর একটি। সময় পেলেই আবারও আসতে চাই।
