ফলোয়ার তালিকার শীর্ষে সেলেনা গোমেজ

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৯:১৬
জনপ্রিয় পপ তারকা সেলেনা গোমেজের ভক্ত বিশ্বজুড়েই আছে। অল্প বয়সেই নিজের গান দিয়ে সেই জায়গাটা তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন ২৩ বছর বয়সী এই পপ তারকা।
 
অনেক বড় বড় তারকাকে পেছনে ফেলে শীর্ষে উঠে গিয়েছেন তিনি। ইউএস ম্যাগাজিনের খবরে জানা যায়, সেলেনার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এখন ৬ কোটি ৯৪ লাখ। তার পরেই অবস্থান করছেন টেইলর সুইফট ও কিম কার্দাশিয়ান।
 
সেলেনার চেয়ে মাত্র ২ লাখ ফলোয়ার কম সুইফটের। অন্যদিকে, কিম কার্দাশিয়ানের ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৩৬ লাখ।
 
সেলেনা গোমেজ এই খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ভক্ত বাড়লে ভালোই লাগে। নিজেকে স্বার্থক মনে হয়। ইনস্টাগ্রাম আমার খুব পছন্দের একটি মাধ্যম। ছবি তুলতে ও আপলোড করতে বেশ ভালো লাগে। কৃতজ্ঞ আমার ফলোয়ার পরিবারের প্রতি।’