বুদ্ধিজীবীদের কটূক্তি: গয়েশ্বরের জামিন আবেদন

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২১:৩১
 
একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে মানহানির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
 
বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী তপো গোপাল ঘোষ।
 
আইনজীবী তপো গোপাল জানান, মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
 
গত বছরের ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সভায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যে করায় গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির মামলা করেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ এই মামলা করেন।