মান্দায় ভ্রাম্যমান আদালতে জয় ফিলিং ষ্টেশনের জরিমানা

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৬:৩২
 
নওগাঁর মান্দায় ভেজাল বিরোধী অভিযানে জয় ফিলিং ষ্টেশনে ভেজাল তেল রাখার দায়ে ভ্রাম্যমান আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সাবাইহাট চৌদ্দ মাইলে মেসার্স জয় ফিলিং ষ্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মান্দার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রাজিবুল আলম।
 
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট রাজিবুল আলম জানান, মেসার্স জয় ফিলিং ষ্টেশন তাদের নির্ধারিত পদ্মা অয়েল কোম্পানি লিমিটিড থেকে ৯ হাজার লিটার পেট্রোল এবং ৫ হাজার লিটার অকটেন উত্তলোন করলেও তারা ৫০ হাজার লিটার পেট্রোল ও ১১ হাজার লিটার অকটেন অবৈধ পন্থায় সংগ্রহ করে বিক্রি করেছে, এ জন্য  ভেজাল ও ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় মেসার্স জয় ফিলিং ষ্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তেলে ভেজাল আছে কি না তার পরীক্ষা করার জন্য পেট্রোল, ডিজেল, অকটেন বিএসটিআই এর মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষায় ভেজাল প্রমানিত হলে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক মিঠুন কবিরাজ ও ফিন্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, মান্দা থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম (শহিদ), আব্দুস সালাম প্রমূখ।