ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার মুম্বাইয়ের গুয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।
দুই দলই ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা একবার করে জিতেছে। তাই দুই বিশ্বচ্যাম্পিয়নের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
