‘ইউটিউবিং’ করে মিলিওনিয়ার!

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০৯:৩২
ভিডিও শেয়ারিংয়ের ওয়েবসাইট ইউটিউবের কল্যাণে লিলি সিং এখন অনেক বড় তারকা ও মিলিয়ন ডলারের মালিক। কিন্তু এক দিনে এত নাম করেন নি ইউটিউবের এই ‘সুপার ওম্যান’।
 
কানাডীয় বংশোদ্ভূত এই ভারতীয়র শুরুটা ছিলো ২০১০ সালে। ইউটিউবে ভারতীয়দের নানান বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে ভিডিও পোষ্ট করতেন। কখনো কখনো নিজের মাকে নিয়েও ইয়ার্কি করতেন। নিজের নাম দিয়েছিলেন সুপার ওম্যান। এসব ভিডিও নিজের বাড়িতেই তৈরি করা হতো। আর সেগুলো তুলে দিতেন ইউটিউবে। তার হিউমার ছিলো বেশ কড়া। শুরুতে ভারতীয় অভিবাসীরা অনেকেই পছন্দ করেছিলেন তার ভিডিও।
 
শুধু গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো। বেশ ভাল হিটও পাচ্ছিলেন। কিন্তু হাসির ভিডিও দেখতে ভালবাসেন অনেকে। ফেসবুকে পোষ্ট করা এরকম ভিডিও দেখে মজা পান না এমন লোক বোধ হয় পাওয়া যাবে না। আর সেভাবেই লিলি সিং হয়ে উঠলেন ইউটিউব সেনসেশন। নিজের তৈরি সিনেমা, নানা স্টারদের সাক্ষাতকার এগুলোও করা শুরু করলেন।
 
এখন লিলি সিং এর সোশাল মিডিয়া ফলোয়ার এক কোটি বিশ লাখের মতো। এতটাই নামকরা হয়ে উঠলেন যে তাকে নানা বড় বড় আয়োজনে দাওয়াত দেয়া শুরু করলেন আয়োজকরা। ওঠা বসা শুরু করলেন নামি স্টারদের সাথে। যেমন ধরুন বলিউড তারকা শাহরুখ খান বা হলিউডের মিলা কুনিস।
 
ফোর্বস ম্যাগাজিনে গত বছর ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজনের তালিকায় ছিলেন লিলি সিং। সাবস্ক্রিপশন এবং বিজ্ঞাপন সহ শুধু গত বছরই তার আয় ছিলো ২৫ লাখ ডলারের মতো। বিবিসি।