ত্রিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:১২
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় সজীব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
বুধবার রাত ১০টার দিকে উপজেলাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান চেয়ারম্যানবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। 
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ত্রিশালের সাইনবোর্ড এলাকা থেকে ওই  মোটরসাইকেল আরোহী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। বাগান চেয়ারম্যানবাড়ি নামক স্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।