স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে ইনু

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:১৭
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী আফরোজা হক। মঙ্গলবার দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
 
তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেয়া তথ্য অনুযায়ী আগামী ১৯ মার্চ মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।