বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, যে ঘটনা হয়েছে ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না হয় সেদিকে ব্যাংকের সবাই সচেষ্ট থাকব। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
ফজলে কবির বলেন, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন তা প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।
নতুন গভর্নর হিসেবে তার প্রথম মিশন কি হবে তা জানতে চাইলে তিনি বলেন, অর্থচুরির ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই হবে প্রথম কাজ। তদন্ত কমিটি হয়েছে, ধীর ধীরে রিপোর্টে আসবে। ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে, সেজন্য কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না সেদিকে লক্ষ্য রাখা হবে।
সকালে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নতুন গভর্নর ফজলে কবির।
