হৃত্বিক রোশন ও কঙ্গনা রনৌতের মধ্যকার কাদা ছোড়াছুড়ির এখন বলিউডের আলোচিত বিষয়ের মধ্যে একটি। হৃত্বিক নাকি কঙ্গনাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন, এমনকি আংটিও বদল করেছিলেন তারা। কিন্তু ব্যাং ব্যাং চলচ্চিত্রে কাজ করার সময় ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে হৃত্বিকের। এরপর থেকে কঙ্গনাকে এড়িয়ে চলেন তিনি।
কঙ্গনার কাছের একটি বন্ধু মুম্বাই মিররকে বলেছেন, ২০১৪ সালে প্যারিসে কঙ্গনা রনৌতকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন হৃত্বিক। একথা শুনে কঙ্গনা খুশিতে আকাশে ভাসছিলেন। হৃত্বিক এটাও বলেছিলেন যে, বিবাহ বিচ্ছেদের পর কঙ্গনাকে বিয়ে করতে চান তিনি।
কঙ্গনার ঐ বন্ধু আরো বলেন, ক্যাটরিনা কাইফের কারণেই কঙ্গনার সাথে কথা বলা বন্ধ করেছেন হৃত্বিক। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রের শুটিং শেষ করার পর হৃত্বিক কঙ্গনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, কঙ্গনা ছুটি কাটাতে নিউইয়র্ক ছিলেন। সেখানে তিনি হৃত্বিকের সঙ্গে ক্যাটরিনার ঘনিষ্ঠতার খবর পান। ফেব্রুয়ারির ১৪ তারিখ সরাসরি কথা বলে কঙ্গনা। সেসময় হৃত্বিককে তার প্রতি সৎ থাকতে বলেন। কঙ্গনা তার পরিবারের কাছে হৃত্বিকের বিষয়ে জানিয়েছেন এটাও জানান তিনি। খবর: ওয়ান ইন্ডিয়া।
