স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশে শিশুদের মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার ঘটনা দুঃখজনক। দেশের পুষ্টি পরিস্থিতির উন্নতির জন্য অচিরেই জাতীয় পুষ্টি পরিষদকে সক্রিয় করা হবে।’
বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশীয় শাক-সবজি ও ফল খেলে আমরা আমাদের অপুষ্টি দূর করতে পারি। কিন্তু তার পরিবর্তে আমরা শিশুদের ফাস্ট ফুড খাওয়াচ্ছি। এটা দেশের পুষ্টি পরিস্থিতিকে নাজুক করছে।’
