বিডিটিকেটস থেকে স্টার সিনেপ্লেক্সের টিকেট

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:৫৫
সিনেমা প্রেমীরা এখন অনলাইনেই টিকেট কেটে চলে যেতে পারেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। জনপ্রিয় অনলাইন টিকেটিং প্লাটফরম বিডিটিকেটস ডটকম থেকে সহজে ও স্বাচ্ছন্দ্যে টিকেট কাটার এ সুবিধা এনেছে রবি ডিজিটাল সার্ভিস।
 
সম্প্রতি রবি আজিয়াটা লিমিটেড ও শো মোশন লিমিটেড এ বিষয়ক একটি চুক্তি সই করেছে। ফলে ঘরে বসেই গ্রাহকরা তাদের ছুটির দিনটি আনন্দে কাটানোর পরিকল্পনা করতে পারবেন। তাকে শুধু বিডিটিকেটস ডটকম ব্রাউজ করে দেশ-বিদেশের কোন কোন জনপ্রিয় সিনেমা স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে তা দেখে নিতে হবে।
 
টিকেট কেনার জন্য আর বাড়তি সময় ব্যয় করে সিনেপ্লেক্সে যাওয়ার প্রয়োজন পড়বেনা। মূল্য পরিশোধের নিরাপদ পদ্ধতিসহ বিডিটিকেটস ডটকমে টিকেট কাটা এখন এক মজার বিষয়। এ টিকেটিং প্লাটফরম ব্যবহার করে গ্রাহকরা বাস ও লঞ্চের টিকেটও কিনতে পারবেন। এই প্লাটফরমের সেবা সম্পর্কে জানতে www.bdtickets.com সাইটটি ভিজিট করতে পারেন।       
 
রবি সম্পর্কে:
 
রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ। রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২ কোটি ৮৪ লাখ। ১৩ হাজার ২৬০টি ২.৫ টি বিটিএস ও ২ হাজার ৯৫০টি ৩.৫জি বিটিএস নিয়ে দেশের প্রায় ৯৯% জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ২০০টি দেশে ৬০০টি’র বেশি অপারেটরকে সংযুক্ত করেছে। রবি দেশের প্রথম অপারেটর হিসেবে জিপিআরএস ও ৩.৫জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।