রিজার্ভ চুরি : সিআইডি-এফবিআই বৈঠক রবিবার

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৪:৪২
 
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তের বিষয়ে রবিবার বৈঠক করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই।
 
এক সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার এফবিআইয়ের সঙ্গে তাদের বৈঠক করবেন। তবে সেদিন কার্যদিবস না হওয়ায় শিডিউল পরিবর্তন করে রবিবার বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকি বিষয়টি নিশ্চিত করেছেন।