কাউন্সিলের পথে খালেদা জিয়া

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১০:৫২
 
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনের পথে রওনা হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। 
 
শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। 
 
এদিকে কাউন্সিলকে ঘিরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে উপস্থিত হচ্ছেন।