বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি)ও সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিলের উদ্বোধন করেন তিনি।
এর আগে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
