শাহরুখের চলচ্চিত্রে সানি লিওন!

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১১:৩৫
 
সানি লিওনের ভক্তদের জন্য রয়েছে সুখবর। শোনা যাচ্ছে, শাহরুখ খানের ‘রাইস’ ছবিতে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। তবে সেখানে অভিনয় নয়, আইটেম গানে দেখা যেতে পারে তাকে।
 
ডেকান ক্রনিকালের প্রতিবেদনে বলা হয়েছে, রাইস চলচ্চিত্রে একটি আইটেম গানে সানি লিওনকে কাজ করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।
 
এর আগে শোনা গিয়েছিল, সানি লিওনের অতীতের জন্য কোনো বড় তারকা তার সঙ্গে কাজ করতে চান না। কিন্তু এখন মনে হচ্ছে এটি শুধু গুজব।
 
এক সাক্ষাত্কারে শাহরুখ খান বলেছেন, সানির সঙ্গে তিনি সাচ্ছ্বন্দ্যে কাজ করবেন। তিনি বলেন, আমি চলচ্চিত্রে কাউকে নেই না। পরিচালক এই কাজটি করে থাকেন। তবে সানি লিওনের সঙ্গে কাজ করার সুযোগ আসছে আমি করব। আমি খুশি মনেই সেই কাজ করব। প্রত্যেক শিল্পী ও অভিনেতা নিজস্ব কর্মশক্তি রয়েছে। আর সানি অনেক ভাল অভিনেত্রী।
 
শুধু শাহরুখ খানই নন, আমির খানও সানি লিওনের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন। খবর: ওয়ান ইন্ডিয়া।