চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১১:৫২
 
বাংলাদেশ নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিক উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গাস্থ নেভাল একাডেমিতে পৌঁছান তিনি।
 
বাংলাদেশ নেভাল একাডেমি (বিএমএ) বানৌজ সমুদ্র অভিযান, বানৌজ স্বাধীনতা ও বানৌজ প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে হেলিকপ্টারযোগে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন।