কাজাখস্তানে সরকারি অফিসে স্মার্টফোন নিষিদ্ধ

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৩:৫৬
সরকারি কর্মী হোন বা সাধারণ মানুষ। কাজাখস্তানের সরকারি অফিসগুলোতে আগামী ২৪ মার্চ থেকে কেউই স্মার্টফোন ব্যবহার করতে পারবে না।
 
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে দ্যা হিন্দু। একটি সরকারি নির্দেশিকাকে উদ্ধৃত করে এমন দাবি করেছে অস্ট্রেলিয়ার ওই সংবাদসংস্থাটি।
 
গোপন এবং সরকারি নথি যাতে ফাঁস না হয়ে যায়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কাজাখস্তান সরকার।
 
সম্প্রতি কাজাখস্তানে সরকারি নথি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে ওই নির্দেশিকায় সরকারি কর্মীদের ইন্টারনেট সংযোগ এবং ক্যামেরাবিহীন মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।