বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড তায়কোয়ানডো হেডকোয়ার্টার কুক্কিয়ন এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে কুক্কিয়ন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০১৬। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।
IMG0
এবারের এই প্রতিযোগিতায় ৪৫টি স্কুল, ৫টি ক্লাব, ১০টি জেলা ক্রীড়া সংস্থা, সেনাবাহিনী, বিজেএমসি, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬৫০জন ছেলে ও মেয়ে খেলোয়াড় অংশ নিচ্ছে ডিসপ্লে ও ফাইট ইভেন্টে।
দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের রাষ্টদূত আন সি অং-ডু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা।
IMG1
