বার্জার পেইন্টসের ২৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:০৫
২০১৫ সালের জন্য ২৭০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর আগে বিতরণ হওয়া ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ হিসাব করলে ২০১৫ সালের জন্য মোট ৩৭০ শতাংশ নগদ লভ্যাংশ পেতে যাচ্ছেন বহুজাতিক এ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে। 
 
সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বার্জারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৩৭ পয়সা; যা আগের বছর ছিল ৪৯ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৪২ পয়সা। ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের ২২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় বার্জার পেইন্টস।