গ্রাহকদের জন্য চট্টগ্রামের র‌্যাডসন ব্লুতে রবি'র ছাড়

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৮:২২
 
রবি'র ধন্যবাদ কর্মসূচির আওতায় বিশ্বমানের র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিশেষ ছাড়ে আকর্ষণীয় সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। সম্প্রতি আন্তর্জাতিক এই হোটেলটি'র সাথে এ বিষয়ক একটি চুক্তি সই করেছে অপারেটরটি।
 
চুক্তির আওতায় রবি'র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা র‌্যাডিসন ব্লু চট্টগ্রামের এক্সচেঞ্জ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট ও ডিনারে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন। অন্যদিকে বর্ণিল রেস্টুরেন্টে সকল রবি গ্রাহকরা পাবেন ১০ শতাংশ ছাড়।
 
ধন্যবাদ কর্মসূচির আওতায় 'সিএটি' (CAT) লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে নিজের অবস্থান জানতে পারবেন গ্রাহকরা। অফারটি শুধু চট্টগ্রামে অবস্থিত র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ'এ প্রযোজ্য হবে।
 
হোটেলটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিটি সই করেন রবি'র কাস্টমার রিলেশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক ও র‌্যাডিসন ব্লু চট্টগ্রামের জেনারেল ম্যানেজার সিক্কো গেইর।
 
এ সময় র‌্যাডিসনের এসিস্ট্যান্ট ডিরেক্টর সেলস জেসন সালগাদো, চিফ অ্যাকাউনট্যান্ট কামরুজ্জামান মৃধা এবং রবি'র চট্টগ্রাম মোট্রোর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল কবির উপস্থিত ছিলেন।